ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইডেনের শপথ অনুষ্ঠান মাতাবেন জেনিফার লোপেজ ও লেডি গাগা

আকাশ বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের অভিষেক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে কিংবদন্তি অভিনেতা টম হ্যাঙ্কসকে। আর ভার্চ্যুয়াল এই শপথ অনুষ্ঠানটি নেচে-গেয়ে মাতাবেন পপশিল্পী জেনিফার লোপেজ এবং লেডি গাগা।

আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের বহু তারকা-মহাতারকারা উপস্থিত থাকবেন। ৯০ মিনিটের ওই ভার্চ্যুয়াল অনুষ্ঠানে আরও অংশ নেবেন- জনপ্রিয় শিল্পী জন বন জোভি, জাস্টিন টিম্বারলেক ও ডেমি লোভাটো। তিন শিল্পীই তাদের সাড়া জাগানো গান পরিবেশন করবেন বলে জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই থাকবে ফাদার লিও জে. ও’ডোনোভ্যানের প্রার্থনা। যিনি জর্জটাউন ইউনিভার্সিটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া এই প্রথমবার অনুষ্ঠানে কবিতা পাঠ করে শোনাবেন ন্যাশনাল ইউথ পোয়েট জয়ী আমানদা গোরম্যান। জাতীয় সংগীত শোনা যাবে লেডি গাগার গলায়। সংগীত পরিবেশন করবেন জেনিফার লোপেজও।

অনুষ্ঠানটি উৎসর্গ করা হবে আমেরিকান বীরদের, যাদের মধ্যে রয়েছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা সামনের সারির কর্মীরা।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে টম হ্যাঙ্কসের উপস্থাপনায় জো বাইডেন ও কমলা হ্যারিসের অভিষেক অনুষ্ঠান শুরু হবে। সম্প্রচারিত হবে এবিসি, সিবিএস, এনবিসি, সিএনএন ও এমএসএনবিসি টেলিভিশন চ্যানেলে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাইডেনের শপথ অনুষ্ঠান মাতাবেন জেনিফার লোপেজ ও লেডি গাগা

আপডেট সময় ১০:১৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১