ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ওয়ার্কশপে আগুন, দগ্ধ ৭

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন গুলশান লিংক রোড এলাকায় একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করার সময় আগুনে কর্মচারীসহ সাতজন দগ্ধ হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ সাতজন হলেন- ওয়ার্কশপের জুনিয়র ইঞ্জিনিয়ার সাকিবুল ইসলাম শিমুল (২৫), কর্মচারী জুয়েল (৩২), রবিউল ইসলাম (২৪), সুনাম (২০) ও প্রাইভেটকার চালক আলী আকবর (৫০), হায়দার আলী (২২), রুবেল হাওলাদার (২৭)।

ম্যাপেলিফ ইন্টারন্যাশনাল ওয়ার্কশপটির সার্ভিসিং ম্যানেজার হাবিবুর রহমান জানান, দুপুরে ওয়ার্কশপে একটি প্রাইভেটকারে কাজ করছিলেন কর্মচারীরা। আশেপাশে আরও কিছু গাড়ির কাজও চলছিল। তখন ওই প্রাইভেটকারের ইঞ্জিন ওভার হিট হয়ে গাড়ির ভেতরে থাকা পেপার ও পলিথিনে আগুন লেগে যায়। মুহূর্তে সে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে গাড়িটির আশেপাশে থাকা কর্মচারী ও অন্যান্য চালকরা দগ্ধ হন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে দগ্ধ রুবেলের বরাত দিয়ে সহকর্মী শেখ আশরাফ জানান, তারা একই কোম্পানির গাড়ি চালান। রুবেল গাড়ি নিয়ে ওই ওয়ার্কশপে কাজ করাতে যান। ওয়ার্কশপে ওই সময় আরেকটি প্রাইভেটকারেরও কাজ করছিলেন কর্মচারীরা। তখন ওই প্রাইভেটকারের সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে তারা দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দায়িত্বরত চিকিৎসক জানান, আলী আকবরের ২০ শতাংশ, রবিউলের ১৪ শতাংশ, জুয়েলের ১৮ শতাংশ ও রুবেলের ১৪ শতাংশ দগ্ধ হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল শিকদার জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিভে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ওয়ার্কশপে আগুন, দগ্ধ ৭

আপডেট সময় ০৬:০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১