ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বেরোবির প্রো-ভিসি অবরুদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক:  

দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে ও উপাচার্যের সার্বক্ষণিক উপস্থিতির দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনাকে অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট কক্ষে তাকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

উপ-উপাচার্যের সঙ্গে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ও পতাকা বিকৃতি মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান সেলিমকেও অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমান বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে থাকেন না। রেজিস্ট্রারও ক্যাম্পাসে অফিস করেন না। ঢাকায় লিয়াজো অফিসের নামে তারা ঢাকায় থেকে বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের হাওয়া ভবন বানিয়ে দুর্নীতি ও অনিয়ম করে যাচ্ছে একটি সিন্ডিকেট। নিয়োগ, ভাইভা, সিন্ডিকেট সভা থেকে শুরু করে সবকিছু ঢাকা থেকে হয়। এছাড়াও পতাকা বিকৃতির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করা তো দূরে থাক উল্টো অপরাধীদের পক্ষ নিয়ে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন যা দেশের ও জাতির জন্য অপমাণের।

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, ক্যাম্পাসে উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ ও রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকায় চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। অনেকেই অফিস না করে নিয়মিত বেতন তুলে খাচ্ছেন। একটি সিন্ডিকেট নানান অনিয়ম করে আঙুল ফুলে কলাগাছ হচ্ছেন। আমাদের দাবি ক্যাম্পাসে অতিসত্তর উপাচার্যকে আসতে হবে এবং এসব অনিয়ম দুর্নীতিরোধ করতে হবে। পতাকা বিকৃতিকারীদের শাস্তিসহ অনিয়মের শাস্তি নিশ্চিত করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক ড. মতিউর রহমানের নেতৃত্বে এতে শিক্ষক সমিতির সাবেক সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, ড. তুহিন ওয়াদুদ, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজুল ইসলাম, কর্মচারী ইউনিয়নের সভাপতি নুর আলম প্রমুখ অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বেরোবির প্রো-ভিসি অবরুদ্ধ

আপডেট সময় ০৫:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১