ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শেয়ারবাজারে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আকাশ জাতীয় ডেস্ক: 

টানা আট কার্যদিবস উত্থানের পর দেশের শেয়ারবাজারে মঙ্গলবার পতন হয়েছে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। অথচ এদিন বৃহৎ শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আড়াই হাজার কোটি টাকার বেশি হয়েছে। যা বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।

জানা গেছে, আজ ডিএসইতে দুই হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১০ বছর ২৯ দিন বা দুই হাজার ৩৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল দুই হাজার ৭১০ কোটি টাকার। এরপরের ১০ বছরের মধ্যে আজকের লেনদেন সর্বোচ্চ।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.২০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩২.৯১ পয়েন্ট এবং সিডিএসইটি ২৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৮.৬৭ পয়েন্টে, ২০৫৮.৮৬ পয়েন্টে এবং ১১৮০.৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির বা ৩১.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৭টির বা ৫৪.৭২ শতাংশের এবং ৫০টির বা ১৩.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩৭.৭০ পয়েন্টে। সিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ১৪৯টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে আদানি গোষ্ঠীর ১ লাখ কোটি রুপি বিনিয়োগের পরিকল্পনা

শেয়ারবাজারে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

আপডেট সময় ০৮:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১