ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বন্ড গার্ল তানিয়া রবার্টস আর নেই

আকাশ বিনোদন ডেস্ক :

মার্কিন তারকা তানিয়া রবার্টস আর নেই। ৬৫ বছর বয়সে রবিবার তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন তার বন্ধু ও এজেন্ট মাইক পিঙ্গেল। তানিয়া রবার্টস বন্ড ফিল্ম ‌‘অ্যা ভিউ টু অ্যা কিল’ এবং ‘চার্লি’স অ্যাঞ্জেলস’-এর শেষ মৌসুমের তারকা ছিলেন।

২৪ ডিসেম্বর নিজের পোষা কুকুর নিয়ে হাঁটতে বের হয়ে আচমকা জ্ঞান হারান তানিয়া। এরপর তাকে লস অ্যাঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।

রবিবার (৩ ডিসেম্বর) ঠিক কী কারণে তার মৃত্যু হয়, এ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো না হলেও, হলিউড রিপোর্টার জানিয়েছে, বর্ষিয়ান এই অভিনেত্রী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

জেমস বন্ড চরিত্রে স্যার রজার মুর অভিনীত শেষ চলচ্চিত্রে বন্ড গার্ল হিসেবে অভিনয় করেছিলেন তানিয়া। এ ছাড়া ‘দ্য বিস্টমাস্টার’ ও ‘শিনা: কুইন অব দ্য জঙ্গল’ চলচ্চিত্রেও তার অভিনয়ে মুগ্ধ হন দর্শক।

১৯৫৫ সালে নিউইয়র্কে জন্ম নেওয়া তানিয়ার প্রকৃত নাম ভিক্টোরিয়া লেই ব্লাম। ১৯৭৭ সালে তিনি জন্মশহর ছেড়ে হলিউডে পাড়ি জমান।

তানিয়া রবার্টসের সর্বশেষ সিনেমা ছিল ১৯৯৪-এর ‘ডিপ ডাউন।’ তাকে শেষবার ২০০৫-এ দেখা যায় শোটাইম কমেডি টিভি শো ‘বারবারশপ’-এ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বন্ড গার্ল তানিয়া রবার্টস আর নেই

আপডেট সময় ০৯:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১