ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী স্ত্রীর জন্য কবর খুঁড়তে গিয়ে পাওয়া গেল ২৪ বছর আগে স্বামীর অক্ষত লাশ জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পিকআপ চালকের আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে এক পিকআপ চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার রাতে ডেমরার বামৈল বালুরমাঠ এলাকার হারুন অর রশিদের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

গলায় ফাঁস দেয়া ব্যক্তির নাম আবুল কালাম আজাদ সবুজ (৩০)। তিনি স্থানীয় হারুন অর রশিদের বড় ছেলে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতেই ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. শরীফ।

পারিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে আইরিন নামে ডেমরার এক মেয়ের সঙ্গে বিয়ে হয় সবুজের। পরে তাদের সম্পর্কের অবনতি ঘটলে সংসারে কলহ লেগেই থাকত। ২২ ডিসেম্বর আইরিন সবুজকে রেখে চলে যায়।

আরও জানা যায়, শনিবার সকালে সবুজের অন্য দুই ভাই ও বাবা কাজে বেরিয়ে যান। বিকালে সবুজের ছেলে ইয়ামিনকে সঙ্গে নিয়ে বাইরে যান তার মা। সন্ধ্যায় তিনি বাড়ি ফিড়ে দেখেন মেইনগেট ও ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এ সময় স্থানীয়দের সহযোগিতায় টিনের চাল দিয়ে ঘরে প্রবেশ করে দরজা খুলে দেখা যায় সবুজ তার শয়নকক্ষে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেমরায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পিকআপ চালকের আত্মহত্যা

আপডেট সময় ০৭:০৪:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১