ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের

জাহাজ শিল্প, এলপিজি প্লান্ট স্থাপনে বিনিয়োগে আগ্রহ তুরস্কের

আকাশ জাতীয় ডেস্ক: 

বাংলাদেশে বিপুল পরিমাণে বিশেষ করে স্পেশাল ইকোনোমিক জোনে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক।

তারা বাংলাদেশে জাহাজ ভাঙ্গা ও জাহাজ নির্মাণ শিল্পে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) প্লান্ট স্থাপনে যৌথভাবে বিনিয়োগ করতে চায়।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করেন। এসময় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

নৌপ্রতিমন্ত্রী বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপে নিয়োগ এবং মেরিটাইম সেক্টরে দু’দেশের সার্টিফিকেট অব কমপিটেন্সি (সিওসি) স্বীকৃতির আহ্বান জানান। এতে করে দু’দেশের নাবিকদের চাকরির সুযোগ বাড়বে।

রাষ্ট্রদূত নাবিকদের তুরস্কের মার্চেন্ট শিপে নিয়োগ, সিওসির স্বীকৃতি, জাহাজ নির্মাণে আধুনিক তথ্যপ্রযুক্তি বিনিময় এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে আশ্বাস দেন।

বাংলাদেশের জাহাজ নির্মাণে আধুনিক তথ্যপ্রযুক্তি বিনিময় এবং বাংলাদেশের প্রকৌশলী, পিপিপি এক্সপার্টস ও কারিগরি কর্তকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

সাক্ষাতে দু’দেশের মধ্যে ১৯৮৬ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক শিপিং চুক্তিপত্রের বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ উপহার দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর

জাহাজ শিল্প, এলপিজি প্লান্ট স্থাপনে বিনিয়োগে আগ্রহ তুরস্কের

আপডেট সময় ০৫:১৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১