ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আবাসিক হল খোলা জাতীয় ও সমন্বিত বিষয়: ঢাবি উপাচার্য

আকাশ জাতীয় ডেস্ক: 

আবাসিক হল খোলা জাতীয় ও সমন্বিত বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে হল খোলার বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আবাসিক হল খুলতে জাতীয়ভাবে সিদ্ধান্ত আমাদের লাগবে। প্রস্তুতিরও বিষয় রয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের মতামত লাগবে। গতকাল ইউজিসি থেকে একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে হলগুলো বন্ধ রাখতে হবে। তবে পরীক্ষা নেওয়া যাবে বলে জানানো হয়। এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা একটি জাতীয় সিদ্ধান্তের বিষয়। কিন্তু এর বাইরে গিয়ে আমরা কোনো কাজ করে সরকার ও জাতিকে ঝুঁকিতে ফেলে প্রশ্নের সম্মুখীন হতে চাই না।

ছাত্রলীগের দাবি নিয়ে উপাচার্য বলেন, তোমাদের দাবির সঙ্গে আমি দ্বিমত পোষণ করি না। কিন্তু বিষয়টি হলো এটি কোনো সাধারণ বন্ধ নয়। এ বন্ধ হলো প্যানডেমিক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতিতে বন্ধ। এ বন্ধ হলো ইনফেকশাস ডিজিজ ঠেকানোর জন্য বন্ধ। এখানে মামলা করার বিধান আছে। আজ যদি কেউ হঠকারি সিদ্ধান্ত নেয়, তাহলে বড় আকারের ঝুঁকি এবং আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে পারে।

অপরদিকে হল খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। এসময় তারা চারটি দাবি জানান। দাবিগুলো হলো- আবাসিক হলগুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা করে পরীক্ষা নেওয়া, ছাত্রলীগের দখলদারিত্ব মুক্ত করা, প্রশাসনিক ব্যবস্থাপনায় অবিলম্বে হল খুলে দেওয়ার ব্যবস্থা করা, অতিরিক্ত হারে সেশন ফি, অন্যান্য ফি এবং জরিমানা নেওয়া বন্ধ করা, বেতন ফি মওকুফ করা এবং পরিবেশ পরিষদের সভা আহ্বান করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ ঘোষণা করা।

অপরদিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আবাসিক হল খোলা জাতীয় ও সমন্বিত বিষয়: ঢাবি উপাচার্য

আপডেট সময় ০৯:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০