ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে, ‘কন্ডিশন ভালো না’

আকাশ জাতীয় ডেস্ক: 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদের সাবেক এজিএস ও হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত সোমবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে বারোটার দিকে নিজের সংগঠনের দুই নেত্রী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি ও শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তা তাকে ডেকে নিয়ে মারধর করেন।

মারধরের শিকার ফাল্গুনী দাস তন্বী বলেন, প্রথমে তেমন টের পাইনি। বুধবার যখন ডক্তার দেখাইতে আসছি তখন ডাক্তার বলল আপনার কন্ডিশন তো ভালো না। তারপর আমি গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হই। এখন শক্ত কোনো খাবার খেতে পারি না, লিক্যুইড খেতে হয়।

এদিকে মারধরের ঘটনার তিনদিন অতিবাহিত হলেও মারধরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি এবং শামসুন নাহার হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জেসমিন শান্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

মারধরের শিকার সেই ছাত্রলীগ নেত্রী হাসপাতালে, ‘কন্ডিশন ভালো না’

আপডেট সময় ০৯:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০