ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি ইরানি বাহিনীর, ঝুঁকিতে যুদ্ধবিরতি হাদি হত্যা : অস্ত্র সরবরাহকারী মাজেদুলের দায় স্বীকার ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেলো ব্যবসায়ীর ক্যাপ্টেনস কার্ড নিয়ে অসন্তোষ জানিয়ে তাপসের পোস্ট, পরে ‘ডিলিট’ ‘এমন কোনো লোভ ছিল না, যা শেখ হাসিনা আমাকে দেখাননি’: স্পিকার হাফিজ ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ: ট্রাম্প সরকারের দুই মাসে ৬০ পদক্ষেপ এক অবিস্মরণীয় অর্জন: মাহদী আমিন কৃষকের বরাদ্দ খেয়ে ফেলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা : কৃষিমন্ত্রী নিজের মাথায় গুলি চালিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

‘পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই।

বড় কোনো দুষ্ট শক্তি যদি শেয়ারবাজারে এসে খেলতে চায়, সেটা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দেব।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ে ‘রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ পেন্ডেমিক’ সেমিনার ও ‘বাণিজ্য প্রতিদিন’ পত্রিকার অনলাইন ভার্সন অফিসিয়াল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে। বাজারের স্থিতিশীলতা নিয়ে আর ভয় নেই। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে সেটার বাস্তবায়ন দেখা যাবে। তখন বড় কোনো শক্তি শেয়ারবাজারকে চেষ্টা করেও আর ফেলতে পারবে না।

তিনি বলেন, শেয়ারবাজারে দুষ্ট কোনো শক্তি যেন বিনিয়োগকারীদের নিঃস্ব করতে না পারে সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। পাশাপাশি কমিশনও সতর্ক আছে। আমরা বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করছি।

শিবলী রুবাইয়াত বলেন, আমরা আরও প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) দেব। এতে পুঁজিবাজারের গভীরতা বাড়ছে। তবে যদি কখনো দেখা যায় এতে বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমরা তা পরিবর্তন করবো। আইপিওর মাধ্যমে দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য ক্যাপিটাল মার্কেট থেকে অর্থ সংগ্রহ করে ব্যবসা সাশ্রয়ী করবে।

তিনি বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি তখন করোনা শুরু হয়েছে। তখন পুঁজিবাজার আড়াই মাস বন্ধ ছিল। এরমধ্যেও আমরা কাজ করেছি। মূলত অর্থনীতিকে সচল রাখতে কাজ করেছি।

বিএসইসি চেয়ারম্যান বলেন, সরকার করোনার সময়ে সাপ্লাই চেইনে যে দূরদর্শিতা দেখিয়েছে তা আমরা এখন বিভিন্ন সূচকের মাধ্যমে দেখতে পারছি। আমরা অর্থনৈতিকভাবে সফলতা পাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। প্যানেল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মানোয়ার হোসেইন, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সাইদুর রহমান ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল।

এতে স্বাগত বক্তব্য রাখেন সিএমজেএফের সাধারণ সম্পাদক মুনির হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. রেজাউল করিম।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে কমিশন কাজ করে যাচ্ছে’

আপডেট সময় ০৫:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০