ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই: শিক্ষা মন্ত্রণালয়

আকাশ জাতীয় ডেস্ক:

নীলফামারী জেলার সৈয়দপুরে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’ নামে স্থাপিত বিশ্ববিদ্যালয়টি শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) স্বীকৃত নয় বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকায় ২০১৯ সালের ২০ জুন উল্লিখিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের জন্য দেয়া বিজ্ঞাপনের ভিত্তিতে কোনো ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত না থাকার জন্য সবাইকে সতর্ক করেছে মন্ত্রণালয়। বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখবে বলেও জানানো হয়।

এদিকে এই নামে সরকারের অনুমোদন পাওয়া কোনো বিশ্ববিদ্যালয় নেই জানিয়ে বুধবার এই প্রতিষ্ঠানের অবৈধ কার্যক্রম বন্ধে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্টদের সহায়তা চেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়টি তাদের বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের নাম ব্যবহার করেছে। বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপনের সংবাদ, জনবল নিয়োগের বিজ্ঞপ্তিসহ বিভিন্ন বিষয় ইউজিসির দৃষ্টিগোচর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও চাকরি প্রত্যাশীসহ সংশ্লিষ্ট সকলকে এসব বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সর্তক হওয়ার পরামর্শ দিচ্ছে ইউজিসি।

শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনে ইউজিসির ওয়েবসাইটে প্রকাশিত অনুমোদিত বিশ্ববিদ্যালয় ও প্রোগামের তালিকা দেখার পরামর্শ দেয়া হয়েছে বিবৃতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব নেই: শিক্ষা মন্ত্রণালয়

আপডেট সময় ০৭:৪২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০