ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবশেষে জামিন পেলেন সেই দুই শিশুর মা, কারাগারে বাবা

আকাশ জাতীয় ডেস্ক: 

নানীর করা মামলায় অবশেষে জামিন পেয়েছেন বিচারপ্রার্থী দুই শিশুর মা ওয়াসিমা খাতুন। তবে বাবা মো. তোফায়েলকে এখনো জামিন দেওয়া হয়নি।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ জামিনের এ আদেশ দেন। তবে বাবাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এর আগে আড়াই বছরের ইয়াছিন ও সাড়ে ৩ বছরের টুম্পা প্রতিবেশীর হাত ধরে বাবা মো. তোফায়েল ও মা ওয়াসিমা খাতুনকে কারাগার থেকে বাড়ি নিয়ে যেতে মঙ্গলবার (২২ ডিসেম্বর) পা রাখে আদালতে। আদালতে মা-বাবাকে একটু কাছে পেতে কান্না যেন থামছিল না এই দুই শিশুর। কিন্তু সেদিন জামিন হয়নি মা-বাবার। তাই সেই প্রতিবেশীর হাত ধরেই বাড়ি ফিরে শিশু দুটি।

জানা গেছে, নানী মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও তার স্বামী তোফায়েলের বিরুদ্ধে চুরি ও মারধরের মামলা করেন। আর এ মামলায় গত শুক্রবার থেকে কারাগারে শিশুদের বাবা-মা। সেই থেকে শিশুদের দেখার কেউ নেই। পাঁচদিন ধরে মা-বাবা থেকে বিচ্ছিন্ন ছিল তারা।

বংশালের নিজ বাসার প্রতিবেশীদের ঘরেই আশ্রয় নেছে দুই শিশু। তাদের হাত ধরেই মঙ্গলবার ২ ভাই বোন বাবা-মায়ের জামিনের জন্য বিচারক মো. মামুনুর রশিদের আদালতে যান। কিন্তু এদিন দুই শিশুটির বাবা-মাকে জামিন দেননি বিচারক। উল্টো শিশুরা আদালতের ভেতরে কান্না করায়, দায়িত্বরত এক পুলিশ সদস্যকে শোকজ করেছেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবশেষে জামিন পেলেন সেই দুই শিশুর মা, কারাগারে বাবা

আপডেট সময় ০১:৫৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০