ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেই ১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন গওহর

আকাশ বিনোদন ডেস্ক : 

‘বিগ বস’-এর ঘরে অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগি ছিলেন বলিউড অভিনেত্রী ও মডেল গওহর খান। অভিনেতা কুশাল টেন্ডনের সঙ্গে তার সম্পর্ক ছিল বহুল আলোচিত। তবে সেই সম্পর্কে দাঁড়ি পড়েছিল অনেকদিন আগেই। বিয়ের পিঁড়িতে গওহর বসতে চলেছেন সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলের সঙ্গে। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

পাত্রীর থেকে বয়সে ১২ বছরের ছোট পাত্রের নাম জায়েদ দরবার। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিয়ের আগে যে রীতিগুলো থাকে সেগুলো পালন করতে এখন ব্যস্ত হবু দম্পতি। বিয়ের আগে এক আনুষ্ঠানিকতায় একসঙ্গে ছবি আপলোড করেছেন তারা। গায়ে হলুদের মতোই এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র-পাত্রীকে।

সেখানে গওহর খান পরেছিলেন গোলাপি ও হলুদ এর মিশেলে একটি ভারি লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই টিকলি। অন্যদিকে জায়েদ পরেছিলেন হলুদ রঙের একটি কুত্তা ও পায়জামা। তাদের ছবিগুলো মুহূর্তে ভাইরাল হয়। এর আগে, একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করেছিলেন গওহর খান। আগামী ২৫ অর্থাৎ বড়দিনে গাঁটছড়া বাঁধছেন গৌহার ও জায়েদ। ছবি পোস্ট করে গওহর জানিয়েছেন, জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন অসাধারণ হয়ে উঠেছে।

তবে মহামারি পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ে করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। উপস্থিত থাকবে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা। উল্লেখ্য, এর আগে বয়সে ছোট প্রেমিককে নিয়ে মুখ খুলেছিলেন গওহর খান। তিনি বলেন, অনেকের কাছেই বয়সের ব্যবধান বাধা হয়ে দাঁড়াতে পারে কিন্তু আমার এবং জায়েদের ক্ষেত্রে গল্পটা অন্যরকম। আমরা একে অপরকে খুব ভালভাবে বুঝি। সুতরাং বয়সের গ্যাপ আমাদের মধ্যে বাধা না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই ১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করছেন গওহর

আপডেট সময় ১০:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০