ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আমার বউ ফেরত চাই’, প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে জামাই

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

স্ত্রীকে আটকে রেখেছে শ্বশুরবাড়ির লোকজন। এই অভিযোগে শ্বশুরবাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে বসলেন ভারতের মুর্শিদাবাদের সামশেরগঞ্জের যুবক। স্ত্রীকে ফেরত না পাওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় থাকবেন বলেই জানিয়েছেন তিনি। এই যুবকের নাম কাফি শেখ।

বছর চারেক আগে সামশেরগঞ্জের দেবিদাসপুরের মরিয়ম খাতুনের সঙ্গে প্রণয়ের সম্পর্ক তৈরি হয় তার। পরবর্তীতে দুই পরিবারই জেনে যায় তাদের সম্পর্কের কথা। এরপরই সমস্যার শুরু। কাফির সঙ্গে সম্পর্ক কোনোদিনই মেনে নেয়নি মরিয়মের পরিবার। পরবর্তীতে প্রেমের টানে ঘর ছাড়ে যুগল। কিন্তু প্রথম দুবার লাভের লাভ কিছুই হয়নি। পালালেও শেষ অবধি মেয়েকে ফিরিয়ে আনে মরিয়মের পরিবার। এরপর বছর খানেক আগে পালিয়ে বিয়ে করে ওই যুগল। শুরু করে সংসার। স্বাভাবিক ছন্দেই চলছিল সবকিছু। বিয়ের মাস সাতেক পর বেকার জামাইয়ের সংসার থেকে মেয়েকে নিয়ে আসে মরিয়মের মা। অভিযোগ, এরপর আর তাকে স্বামীর সংসারে ফিরতে দেয়নি পরিবার। কাফি বিভিন্নভাবে চেষ্টা করলেও লাভের লাভ কিছুই হয়নি।

এরপরই বুধবার সকালে পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসেন কাফি, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। যুবকের দাবি, অবিলম্বে তার স্ত্রীকে ফিরিয়ে দিতে হবে। তার কথায়, ‘তৃতীয়বার পালিয়ে বিয়ে করতে সক্ষম হই। সংসারও ভালোই চলছিল। মরিয়াম আমার সঙ্গেই থাকতে চায়, পরিবার ওকে জোর করে আটকে রেখেছে।’

এ বিষয়ে মরিয়ম বা তার পরিবারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, হারানো ভালবাসা ফিরে পেতে প্রথমে ধরনার পথে হেঁটেছিল ধূপগুড়ির অনন্ত। জয়ীও হয়েছিল। তারপর একে একে অনেকেই তার পথে হেঁটেছেন। তবে সকলে সফল হননি। কী রয়েছে কাফির ভাগ্যে? সে দিকেই তাকিয়ে তার পরিবার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘আমার বউ ফেরত চাই’, প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনে জামাই

আপডেট সময় ০৯:১৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০