ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শনিবার ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ‌‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি।’

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে প্রথম থেকেই তাঁর পদত্যাগের দাবি জানিয়েছিল সিজেপি। বলা হয়েছিল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো শর্তেই তারা আন্দোলন প্রত্যাহার করবে না। এ বিষয়ে কোনো বোঝাপড়া চলবে না। দুর্নীতির দায় মন্ত্রীকে নিতে হবে। এ বিষয়ে সরকারের সঙ্গে সিজেপি’র প্রতিনিধিদের দুই দফা বৈঠক হয়েছে। কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় ছিলেন।

আজ শনিবার বিকেলে তৃতীয় দফার আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই পদত্যাগ করলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সিজেপি’র পক্ষ থেকে মোট তিনটি দাবি সরকারের কাছে রাখা হয়েছিল। তার মধ্যে প্রথম দাবিই ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

পদত্যাগের কথা ঘোষণা করে শনিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, গত ১০ দিনের ঘটনায় তিনি দুঃখিত।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৩:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬