ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কাঁচাপাট রপ্তানিতে সরকার বাধা দেবে না: মন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

কাঁচাপাট রপ্তানিতে সরকার বাধা দেবে না উল্লেখ পাটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, কাঁচাপাট ও পাটজাত পণ্যের উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিসহ দেশের অভ্যন্তরে পাটজাত পণ্যের ব্যবহার, ন্যায্যমূল্য নির্ধারণ করতে সরকার কাজ করে যাচ্ছে।

রোববার (২০ ডিসেম্বর) সচিবালয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) নেতাদের সঙ্গে আলোচনাকালে এসব কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আরজু রহমান ভূইয়াসহ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, পরিবেশবান্ধব পাটের ব্যবহার বহুমুখীকরণ ও উচ্চমূল্য সংযোজিত পাটপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাটকাঠি থেকে চারকোল, কম্পোজিট জুট টেক্সটাইল, জুট জিও-টেক্সটাইল, উৎপাদনের মাধ্যমে পাটখাতে নতুন নতুন বহুমুখী পণ্য সংযোজিত হচ্ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় এবং পাট শিল্পের বিশ্বব্যাপী সম্প্রসারণে সরকার ২৮২ প্রকার দৃষ্টিনন্দন পাটপণ্যকে বহুমুখী পাটজাত পণ্য হিসেবে ঘোষণা করেছে।

তিনি বলেন, এ খাতের নানামুখী সমস্যা সম্পর্কে সরকার সচেতন রয়েছে। বর্তমান সরকারের গৃহীত নীতিমালা ও পরিকল্পনাকে কাজে লাগিয়ে পাটখাতের রপ্তানি বাজার সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং পরিবেশ রক্ষায় অবদানের মাধ্যমে বাংলাদেশকে একটি সমৃদ্ধ-উন্নত জাতিতে পরিণত করা এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে আবারো সোনালি আঁশের দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রীষ্মকালীন নিষেধাজ্ঞা অমান্য করায় ৩৮৮ প্রতিষ্ঠান বন্ধ

কাঁচাপাট রপ্তানিতে সরকার বাধা দেবে না: মন্ত্রী

আপডেট সময় ০৭:৫৪:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০