ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সানার পর্দা করা ও শোবিজ ছেড়ে দেয়া নিয়ে অবশেষে মুখ খুললেন মুফতি স্বামী

আকাশ বিনোদন ডেস্ক : 

গত অক্টোবরেই ধর্মের পথে হেঁটে বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করেন অভিনেত্রী সানা খান। আর নভেম্বরই তিনি গুজরাটের মুফতি আনাস সাঈদকে বিয়ে করেন। আর এরপরই আনাস সাঈদের সঙ্গে সানার সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় আনাস সাঈদকে ট্রলও করা হয়। অবশেষে সানার বিনোদন দুনিয়া ছাড়া ও পর্দা করা নিয়ে মুখ খুললেন গুজরাটের মাওলানা। আনাস সাঈদের দাবি, সানা খানের বিনোদন দুনিয়া ছাড়ার পিছনে তার কোনও হাত নেই। সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আনাস প্রথমবার এবিষয়ে মুখ খুললেন। তিনি বলেন, আমি কখনওই সানাকে নির্দিষ্টভাবে জীবনযাপনের জন্য বাধ্য করিনি।। গত ৬ মাস আগে ইনস্টাগ্রামে সানা জানিয়েছিলেন তিনি হিজাব পরবেন।

লোকজন ভেবেছিল, এটা হয়তবা মহামারীর কারণে। কিন্তু সানা সবসময়ই কাজের জায়গা থেকে নিজেকে আলাদা রাখতে চেয়েছিলেন। আমি ভেবেছিলাম, ওকে কিছুটা সময় দেওয়া উচিত। তবে ও হঠাৎই বিনোদন দুনিয়া ছাড়ার কথা ঘোষণা করে দিল। এতে আমিও কিছুটা হতবাক হয়েছিলাম বলেও আনাস উল্লেখ করেন।
আনাস সাঈদ আরও বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে, আমি সানাকে বিয়ে করতে চাই এবং তিনি আমার প্রার্থনা শুনেছিলেন। আমার মনে হয় আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম, হয়ত এত খুশি হতাম না। সানা নিজে সম্পূর্ণ নয়। তবে ও আধ্যাত্মিক, ক্ষমাশীল এবং স্বচ্ছ হৃদয়ের মানুষ। আমি সর্বদা এমন একটি মেয়েকে চেয়েছিলাম যে আমার পরিপূরক এবং আমাকে সম্পূর্ণ করবে।

লোকজন এখনও আমাকে জিজ্ঞাসা করছে যে, আমি কীভাবে কোনও অভিনেত্রীকে বিয়ে করতে পারি? যারা এমন প্রশ্ন করছেন তারা ভীষণই সংকীর্ণ মনের। এটি আমার জীবন এবং এটির বিষয়ে কারও মন্তব্য করা উচিত নয়। লোকেরা নির্দ্বিধায় ভাবতে পারে যে আমাদের মধ্যে কোনও মিল নেই, তবে আমরা জানি আমরা কতটা সামঞ্জস্যপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সানার পর্দা করা ও শোবিজ ছেড়ে দেয়া নিয়ে অবশেষে মুখ খুললেন মুফতি স্বামী

আপডেট সময় ১০:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০