ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি ‘কৃষক কার্ড’ বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী ‘খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে’ সিকেডি হাসপাতালে চাঁদা দাবি: প্রধান আসামি মঈনসহ ৩ জন তিনদিনের রিমান্ডে স্বাস্থ্যখাতের উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের বন্দর অবরোধ বিপজ্জনক পদক্ষেপ: চীন কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে ‘কৃষক কার্ড’: প্রধানমন্ত্রী

নাসুমের ওপর চড়াও হওয়ায় মুশফিককে শাস্তি

আকাশ জাতীয় ডেস্ক: 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় মুসফিককে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে তার আচরণবিধিতে।

তার বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুল রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। আর শাস্তি ঘোষণা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। মুশফিক নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের ইনিংসে ১৭তম ওভারে ঘটে ঘটনাটি। ঢাকার তরুণ বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন আফিফ হোসেন।

কিপিং পজিশন থেকে দৌড়ে শর্ট ফাইন লেগে দাঁড়ানো নাসুমের সহজ ক্যাচটা নিজেই গ্লাভসবন্দী করেন মুশফিক। ক্যাচ ধরেই নাসুমের সঙ্গে আপত্তিকর আচরণ করে বসেন ঢাকা অধিনায়ক।

এতেই আচরণবিধির লেভেল-১ ভেঙেছেন মুশফিক, যেটির শাস্তি হিসেবে তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আর নামের পাশে বসেছে ১টি ডিমেরিট পয়েন্ট।

এ ঘটনায় মুশফিক ফেসবুকে নিজের অ্যাকাউন্টে নাসুমের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথমত, কালকের ম্যাচে যেটি ঘটেছে, সেটির জন্য আনুষ্ঠানিকভাবে আমার সকল ভক্ত-দর্শকের কাছে ক্ষমা চাইছি। আমি ম্যাচের পরই আমার সতীর্থ নাসুমের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত, আমি ক্ষমা চাই সর্বশক্তিমানের কাছে। আমি যেটা করেছি, সেটি কিছুতেই গ্রহণযোগ্য নয়। কথা দিচ্ছি, সামনে মাঠে কিংবা মাঠের বাইরে এটি আর ঘটবে না।’

Tag :
আপলোডকারীর তথ্য

তারেক রহমান সবসময় গ্রামীণ জনপদ ও কৃষকের উন্নয়ন নিয়ে ভাবেন : রিজভী

নাসুমের ওপর চড়াও হওয়ায় মুশফিককে শাস্তি

আপডেট সময় ০৬:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০