ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যোগাযোগের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

শীত মৌসুমে কোভিড-১৯ মোকাবিলায় শিক্ষার্থী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ) ও সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

১. স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে।

২. কর্মস্থলে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।

৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করে যেকোনো কর্মপরিচালনা করবেন।

৪. শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৫. প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবিলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবেন।

৬. সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন।

করোনা ভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দেখভালের দায়িত্বে থাকা মাউশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ও টিভিতে ক্লাস পরিচালনা করছে। আর বছর শেষে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করছে শিক্ষার্থীদের। চলতি সপ্তাহের মধ্যেই অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ করবে শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের সঙ্গে অনলাইনে যোগাযোগের নির্দেশ

আপডেট সময় ০৪:২৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০