ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির সার্কুলার জারি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের চার শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সার্কুলার জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। ১৫ ডিসেম্বর থেকে আবেদন নেয়া শুরু হবে।

শুধু অনলাইনে ২৭ ডিসেম্বর পর্যন্ত সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে (https://gsa. teletalk.com.bd) আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। সংস্থাটির ওয়েবসাইটে (www.dshe.gov.bd) সার্কুলারটি পাওয়া যাচ্ছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত চার শতাধিক বিদ্যালয়ের মধ্যে ঢাকা মহানগরের ৪৪টি আছে। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি ও সি) করে ভর্তি করা হবে।

আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।

এতদিন একজন শিক্ষার্থী ভর্তিচ্ছু গুচ্ছের একটি বিদ্যালয়কে বেছে নিতে পারত। এছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে।

প্রাপ্যতার ভিত্তিতে তারাও পছন্দক্রম অনুযায়ী সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এতদিন ঢাকার শিক্ষার্থীরা তিনটি স্কুল পছন্দক্রমে দিতে পারত। ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য পছন্দক্রম ছিল না।

এবারে ভর্তি প্রক্রিয়ায় আরেকটি নতুনত্ব এসেছে। সেটি হল- এলাকা কোটায় ৫০ শতাংশ শিক্ষার্থী ভর্তি করা হবে। এতে শিক্ষার্থী ভর্তির কোটা গত বছর থেকে ১০ শতাংশ বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির সার্কুলার জারি

আপডেট সময় ১২:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০