ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৯০ হাজার কিমি গতিতে ছুটবে বুর্জ খলিফার সমান গ্রহাণু!

আকাশ নিউজ ডেস্ক:  

রবিবারই ঘটতে চলেছে এক মহাজাগতিক ঘটনা। তারই আগাম বার্তা দিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। রবিবার কার্যত সেই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। এক বিশাল আকারের গ্রহাণু চলে যাবে পৃথিবী ঘেঁষে, যা নাকি দুবাইয়ের বুর্জ খলিফার আকারের সমান। ঘণ্টায় ৯০,১২৪ কিমি গতিতে গ্রহাণুটি পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে বলে জানিয়েছে নাসা।

গ্রহাণুটির নাম দেওয়া হয়েছে ‘১৫৩২০১ ২০০০ ডব্লিউ ও ১০৭’। সাধারণত পৃথিবীর কক্ষপথে এত বড় আকারের কোনও গ্রহাণু এলে বিপদের আশঙ্কা থাকে। তবে কী এবার সত্যিই কোনও ভয়? বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই গ্রহাণুর ফলে পৃথিবীর কোনও বিপদের আশঙ্কা নেই।

নাসা সূত্রে খবর, পৃথিবী থেকে ৪,৩০২,৭৭৫ কিমি দূর দিয়ে চলে যাবে গ্রহাণুটি। এটির আকার ১২,০০০ থেকে ২৫,৭০০ ফুটের মধ্যে। ব্যাস ২,৬৯০ ফুটের মতো।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশে এই গ্রহাণু আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে এই গ্রহাণুটি পৃথিবীর কক্ষপথ দিয়ে গেলেও, সেটিকে খালি চোখে দেখা যাবে না বলেই নাসা সূত্রে খবর। তবে ছোট টেলিস্কোপের সাহায্যে দেখা যেতে পারে।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, মহাকাশে এখনও পর্যন্ত ১,০৩১,৪৮৮টি গ্রহাণু তৈরি হয়েছে। প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে সৌরজগৎ তৈরি হওয়ার শুরুর দিকে এই পাথুরে, বাতাসহীন গ্রহাণুগুলো তৈরি হয়। এই গ্রহাণুগুলো পৃথিবীর কক্ষপথে এলে কিছুটা প্রভাব ফেলেই। তবে এবার কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছে নাসা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৯০ হাজার কিমি গতিতে ছুটবে বুর্জ খলিফার সমান গ্রহাণু!

আপডেট সময় ১০:০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০