ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

সম্পর্কে সিলমোহর দিলেন প্রেমিক, বিয়ে কবে করছেন কৃতি শ্যানন

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন ও কবীর বাহিয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে অনেক দিন ধরেই সম্পর্কের গুঞ্জন চলছে। বিমানবন্দর থেকে পারিবারিক অনুষ্ঠান— বহু জায়গায় তাদের একসঙ্গে দেখা গেছে। কিন্তু সম্পর্কের কথা কখনই নিজের মুখে স্বীকার করেননি অভিনেত্রী। এবার আলোচিত প্রেমিক কবীর নিজেই সব ফাঁস করে দিলেন।

নূপুরের বিয়ের আসর থেকে বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন কবীর বাহিয়া। এর মধ্যে একটি ছবি কৃতির সঙ্গে তোলা রয়েছে। ছবির ক্যাপশনে কবীর লিখেছেন— অসাধারণ কিছু স্মৃতি ও মানুষ।

একেবারে প্রেমিক যুগলের মতোই তারা ক্যামেরাবন্দি হয়েছেন বলে মত ভক্ত-অনুরাগীদের। কৃতি শ্যানন পরেছেন সবুজ রঙের গাউন। কবীরের পরনে সাদা রঙের ব্লেজার স্যুট। জুটিকে দেখে মুগ্ধ অনুরাগীরা। এক নেটিজেন মন্তব্য করে কৃতির উদ্দেশে লিখেছেন— আর দেরি কিসের? বোনের বিয়ে দিয়ে দিয়েছেন। এবার আপনিও বিয়েটা সেরে ফেলুন।

আরেক নেটিজেন লিখেছেন— মেড ফর ইচ আদার। এ ছবিই কি তবে সিলমোহর দিল কৃতি ও কবীরের সম্পর্কে? বিয়েটা কবে? এমন নানা প্রশ্ন উঠছে। তবে এখনো মুখে কুলুপ এঁটে আছেন অভিনেত্রী।

উল্লেখ্য, বোন নূপুর শ্যানন গাঁটছড়া বাঁধার সঙ্গে সঙ্গেই নিজের বিয়ের ইঙ্গিত দিলেন কৃতি শ্যানন? সম্প্রতি স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নূপুর। নূপুর-স্টেবিন হিন্দু ও খ্রিস্টান, এই দুই মতে বিয়ে করেছেন। বিয়েতে ছিল এলাহি আয়োজন। মুম্বাইয়ে প্রীতিভোজের আসরে বলিউডের বহু তারকা উপস্থিত ছিলেন। বিয়ের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন কৃতি নিজেই। বোনের বিয়ে নিয়ে তিনি আবেগপ্রবণও হয়ে পড়েছিলেন। এর মধ্যেই নিজের সম্পর্কেও সিলমোহর দিয়ে দিলেন তিনি?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

সম্পর্কে সিলমোহর দিলেন প্রেমিক, বিয়ে কবে করছেন কৃতি শ্যানন

আপডেট সময় ০৯:১৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬