ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-দুকের মৃত্যু

আকাশ বিনোদন ডেস্ক :  

দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে দ্য কোরিয়ান হেরাল্ড।

জানা যায়, গত মাসের মাঝামাঝিতে কিম লাটভিয়ায় যান। তিনি লাটভিয়ার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহায়তা করতে সেখানে যান। পরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

কিম কি-দুক অন্তত ২৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে জানায় ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তার পরিচালিত সিনেমা বিভিন্ন সময়ে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

কিম কি-দুক পরিচালিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বার্ড কেজ ইন’, ‘রিয়েল ফিকশন’, ‘থ্রি আয়রন’, ‘টাইম’, ‘ড্রিম’ ইত্যাদি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু

প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-দুকের মৃত্যু

আপডেট সময় ০৯:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০