ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানোর দাবি

আকাশ জাতীয় ডেস্ক: 

অনার্স ফাইনাল পরীক্ষা গ্রহণ ও ৪৩তম বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়ানোর দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যিলয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের কাছে তারা স্মারকলিপি দেন।
এতে বলা হয়, করোনার কারণে বিগত মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। পুরো পৃথিবী করোনার প্রথম ধাক্কায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিলেও রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে উচ্চতর শিক্ষা কার্যক্রম অন্যান্য দেশে আগের গতিতে ফিরে এসেছে। আমাদের দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে তাদের ক্লাস ও পরীক্ষা সম্পূর্ণ করেছে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নিলেও কোনো পরীক্ষা নিচ্ছে না।

ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষ করে অনায়াসে চাকরির বাজারে ঢুকে যাচ্ছে, যা বিরাট বৈষম্য। এরইমধ্যে আবার ৪৩তম বিসিএস দরজার কড়া নাড়ছে। এ রকম পরিস্থিতিতে আমরা চরমভাবে হতাশায় নিমজ্জিত হচ্ছি। আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, বিসিএস নিঃসন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চাকরির ক্ষেত্র। তাই এ বিসিএসে (স্বভাবতই এটা আমাদের পাওয়ার কথা ছিল) অংশগ্রহণ করতে না পারলে আমরাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবো। চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়বো।

শিক্ষার্থীরা বলেন, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থীরা ৪৩তম বিসিএস পাওয়ার কথা ছিল। কিন্তু আবেদনের শেষ সময় আগামী ৩১ জানুয়ারি হওয়ায় আমরা এখন অংশগ্রহণ করতে পারবো না। তাই ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানো হোক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানোর দাবি

আপডেট সময় ০৫:৫১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০