ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

আকাশ জাতীয় ডেস্ক:  

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. আকরাম-আল- হোসেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পল্লী সঞ্চয় ব্যাংক আইন, ২০১৪ এর ১১ ও ১২ ধারা অনুযায়ী মো. আকরাম আল-হোসেন, সিনিয়র সচিবকে (পিআরএল ভোগরত) পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিচালক ও চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।

আকরাম-আল-হোসেন এর আগে গত ৫ জুলাই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হন। সিনিয়র সচিব হিসেবে গত ৩১ অক্টোবর ছিল তার শেষ কর্মদিবস। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি ভারপ্রাপ্ত সচিব হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নে ফের ‘পান্ডা কূটনীতি’ চীনের

পল্লী সঞ্চয় ব্যাংকের নতুন চেয়ারম্যান আকরাম-আল-হোসেন

আপডেট সময় ০৬:১৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০