ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনার কাছে বড় ব্যবধানে হারল বরিশাল

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দলে সুযোগ পেয়েই বাজিমাত করলেন বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান।

বরিশালের বিপক্ষে এনামুল হক বিজয়ের বদলে ওপেনিংয়ে নেমে ৪২ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেললেন জাকির।

তার ব্যাটে ভর করে বরিশালকে ১৭৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় খুলনা। আর এই লক্ষ্য পূরণে ব্যর্থ হয়ে ৪৮ রানের বড় ব্যবধানে হেরেছে ফুরচুন বরিশাল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালোই শুরু করে বরিশাল। ওপেনার তামিম ইকবাল ও পারভেজ হোসেন ইমন দেখেশুনে খেলতে থাকেন।

২৬ বলে ১৯ রান করে শুভাগত হোমের বলে সরাসরি বোল্ড হন পারভেজ। আফিফ হোসেন দুর্ভাগ্যক্রমে মাত্র ৩ রান করেই আউট হন।

চমৎকার খেলে যেতে থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। ২১ বল খেলে ৩২ রান করে সেই শুভাগত হোমের বলেই ধরা দেন তামিম। দলের হাল করেন তৌহিদ হৃদয়। তবে তাকে সেভাবে আর কেউ সঙ্গ দিতে পারেননি। ইরফান শুক্কুরকে ১৬ রানে বোল্ড করেন সাকিব। এরপর বাকি সবাই আসা-যাওয়ার মধ্যেই ছিলেন। ২৭ বল খেলে হাসান মাহমুদের বলে আউট হওয়ার আগে ৩৩ রান করেন তৌহিদ।

১৯.৫ ওভার পর্যন্ত খেলতে পারলেও ১২৫ রানের বেশি করতে পারেনি ফরচুন বরিশাল। ফলে ৪৮ রানের বড় ব্যবধানে জেমকন খুলনার কাছে হারল ফরচুন বরিশাল।

এর আগে টস জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

আজ আর ওপেন করতে নামেননি খুলনার সাকিব আল হাসান। ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম ও জাকির হাসান। জহুরুল ১০ বলে মাত্র ২ রান করে তাসকিন আহমেদের বলে ইনসাইড এজে বোল্ড হন।

তিন নম্বরে নামা ইমরুল কায়েস আফিফের শেষ বলে ছক্কা হাঁকান। পাওয়ার প্লেতে খুলনার সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৪১ রান।

দুই অফস্পিনার মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনকে দেখেশুনে খেলেন এই জুটি।

আবু জায়েদ রাহীর করা ১২তম ওভারে ৩ বাউন্ডারি হাঁকান জাকির। এতে মাত্র ৩৩ বলে অর্ধশতকে পৌঁছে যান আজই প্রথম সুযোগ পাওয়া জাকির।

ইনিংসের ১৫তম ওভারে কামরুল রাব্বির বোলিংয়ে উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের হাতে ধরা পড়েন ইমরুল। সাজঘরে ফেরার আগে ২ চার ও ১ ছয়ের মারে ৩৪ বলে ৩৭ রান করেন ইমরুল। জাকির-ইমরুলের জুটি ভাঙলে মাঠে নামেন সাকিব। আজও ইনিংস লম্বা করতে পারেননি সাকিব।

তানভীর ইসলামের বোলিংয়ে ছক্কা মারতে গিয়ে চেষ্টা লংঅনে তৌহিদ হৃদয়ের ক্যাচে পরিণত হন সাকিব। সাজঘরে ফেরার আগে ১০ বলে ১৪ রান করেন তিনি।

সাকিবের আউটের আগের ওভারে দুর্দান্ত ব্যাটিং করা জাকিরকে ফেরান তাসকিন। ৬৩ রানে থামে জাকিরের ইনিংস।

এর পরের উইকেটগুলো খুব দ্রুতই পড়ে। যদিও শেষ ৩ ওভারে ৪২ রান করে খুলনা। ১৪ বলে ২৪ রান করে আউট হন অধিনায়ক মাহমুদউল্লাহ।

শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ১৭৩ রানে পৌঁছে দেন আরিফুল।

বরিশালের পক্ষে ৩ উইকেট নিয়েছেন কামরুল রাব্বি। তাসকিন ২ উইকেটের জন্য খরচ করেন ৪৩ রান। এ ছাড়া বাঁহাতি তানভিরের শিকার ১ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

খুলনার কাছে বড় ব্যবধানে হারল বরিশাল

আপডেট সময় ০৪:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০