ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

অবিশ্বাস্য, ২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে সন্তান!

আকাশ নিউজ ডেস্ক: 

সন্তানের বাবা-মা হওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন দম্পতি। কিন্তু আশাহত দম্পতির জীবনেই ঘটল অবিশ্বাস্য এই ঘটনা। হিমশীতল তাপমাত্রায় রেখে দেওয়া ২৭ এবং ২৫ বছরের পুরনো দু’টি ভ্রূণ থেকেই জন্ম নিল ফুটফুটে দুই কন্যাসন্তান। আইভিএফ পদ্ধতিতে সন্তানের বাবা-মা হতে পেরে অত্যন্ত খুশি ওই দম্পতি।

টিনা গিবসন এবং তার স্বামীর দাম্পত্য বেশ সুখের। বিয়ে হয়েছে বেশ কয়েকবছর আগে। তবে সন্তান হচ্ছিল না। বাধ্য হয়ে চিকিৎসকের কাছে যান তারা। নানা ধরনের পরীক্ষানিরীক্ষার পর চিকিৎসক তাদের আইভিএফ পদ্ধতিতে সন্তানের বাবা-মা হওয়ার পরামর্শ দেন। শুক্রাণু কিংবা ডিম্বানু দানের কথা শুনেছিলেন ওই দম্পতি। তবে ভ্রূণ যে সংরক্ষণ করা যায়, তা জানতেন না তারা। অবাক হয়ে যান। তবে তারা চিকিৎসকের ওপর ভরসা রাখেন। বহু বছর ধরে সংরক্ষিত ভ্রূণ তার গর্ভে প্রতিস্থাপন করা হয়। হিমশীতল তাপমাত্রায় থাকা সেই ভ্রূণের বয়স কমপক্ষে ২৭ বছর। ২৯ বছর বয়সি টিনা এখন সেই ভ্রূণ থেকে জন্ম দিয়েছেন শিশুকন্যার। আইভিএফ পদ্ধতির মাধ্যমে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন ঘটানো হয়। তারপর তা জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। সারা বিশ্বে তা প্রতিস্থাপন করা হয়।

একজন নয়, এভাবেই পরপর দু’টি সন্তানের মা হয়েছেন টিনা। তার প্রথম শিশুকন্যাটি যে ভ্রূণ থেকে জন্ম নিয়েছে সেটি ২৫ বছরের পুরনো। ১৯৯২ সালে অক্টোবরে এই দু’টি ভ্রূণ সংরক্ষণ করা হয়েছিল বলে ন্যাশনাল এমব্রায়ো ডোনেশন সেন্টার থেকে জানানো হয়েছে। পরে সেই দু’টি ভ্রূণই দত্তক নেন টিনা এবং তার স্বামী। ২০১৭ সালে ২৫ বছরের পুরনো ভ্রূণ থেকে একটি কন্যাসন্তান জন্ম নেয়। তার বয়স এখন প্রায় ৩ বছর। ২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্ম নেওয়া কন্যাসন্তানের বয়স মোটে ২ মাস। টিনা জানান, একসময় সন্তানের বাবা-মা হওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন দু’জনে। ফ্রোজেন ভ্রূণের মাধ্যমে সন্তান জন্ম নেওয়ায় বেজায় খুশি তারা। আপাতত দুই মেয়েকে নিয়েই হাসিখুশি জীবনের স্বপ্ন দেখছেন ওই দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

অবিশ্বাস্য, ২৭ বছরের পুরনো ভ্রূণ থেকে জন্মাল ফুটফুটে সন্তান!

আপডেট সময় ০৩:৩৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০