ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মর্গের ভেতর থেকে চিৎকার দিয়ে বেরিয়ে এল ‘মৃতদেহ’!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেছিলেন চিকিৎসকরা। এরপর ওই ব্যক্তির ‘মরদেহ’ সংরক্ষণের জন্য রাখা হয়েছিল মর্গে।

কিন্তু সেখানে দেহ সংরক্ষণের প্রক্রিয়া শুরু হতেই জ্ঞান ফেরে রোগীর। জেগে উঠে নিজেকে মর্গে দেখেই চিৎকার করতে থাকেন তিনি।

কেনিয়ার একটি হাসপাতালে অবহেলার এমন ভয়ঙ্কর ঘটনা সম্প্রতি সামনে এসেছে। এতে চরম সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, ৩২ বছর বয়ষী ওই ব্যক্তির নাম পিটার কিগেন। পেটে প্রচণ্ড ব্যথা নিয়ে কেনিয়ার কেইরিচোর কাপলাটেট হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

সেখানে ভর্তি হওয়ার কয়েক দিন পর তার পরিবারের লোকদের কাছে সংবাদ পাঠানো হয়, পিটার মারা গেছেন।

পিটারের ভাই এ ব্যাপারে জানান, হাসপাতালের এক নার্স তার ভাইয়ের মৃত্যুর খবর জানান। ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে যাই। সেখানে মর্গ থেকে দেহ নেওয়ার জন্য আমাকে কাগজপত্রও দিয়েছিলেন নার্স।

তিনি আরও বলেন, হাসপাতালের কর্মকর্তারা দেহ সংরক্ষণের আগে মর্গে ডেকে পাঠান। সেখানে যেতেই চমকে যাই। দেখি ভাই নড়াচড়া করছে। আমি বুঝতে পারছি না একজন জীবিত ব্যক্তিকে কিভাবে মর্গে নিয়ে যাওয়া হল।

তিনি আরও বলেন, নিজেকে মর্গে দেখে ভয়ে চিৎকার করতে থাকেন আমার ভাই পিটার কিগেন।

জীবিত অবস্থায় মর্গে পৌঁছে যাওয়া পিটার বলেন, যা ঘটল তা আমি বিশ্বাস করতে পারছি না। কী করে ওরা বুঝল আমি মৃত? সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আমার জীবন বাঁচিয়ে দেওয়ার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মর্গের ভেতর থেকে চিৎকার দিয়ে বেরিয়ে এল ‘মৃতদেহ’!

আপডেট সময় ০৫:০১:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০