ঢাকা ০৪:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়। দুই বছর মেয়াদি স্নাতকোত্তর পর্যায়ে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য ‘খায়ান্তসে ফাউন্ডেশন স্কলারশিপ’ ঘোষণা করা হয়েছে।

এ স্কলারশিপের বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আবেদন কবে?

২৪ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

বিশ্ববিদ্যালয় কত শতাংশ ব্যয়বহন করবে?

স্কলারশিপে শিক্ষার্থীর ৫০ শতাংশ ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের জন্য প্রতি শিক্ষাবছর ২৫ হাজার মার্কিন ডলার পাবেন শিক্ষার্থীরা।

স্কলারশিপ পেতে যা লাগবে

এ স্কলারশিপ পেতে সিডনি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামে সুযোগ পেতে হবে। অথবা, আগে থেকেই সেখানে স্নাতকোত্তরে ভর্তি থাকতে হবে। স্নাতকোত্তরের বিষয় হতে হবে মানবিক, দর্শন অথবা সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। শিক্ষার্থীকে নিজ থেকে বুদ্ধিস্ট স্টাডিজে গবেষণার জন্য আগ্রহী হতে হবে। সেইসঙ্গে অধ্যয়নরত প্রতিষ্ঠান প্রধান থেকে সন্তোষজনক ছাড়পত্র নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ

আপডেট সময় ০১:৫১:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০