ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আশরাফুলের কাছে ভালো কিছুর প্রত্যাশায় রাজশাহী

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল। নিজেদের প্রথম ম্যাচে বেক্সিমকো ঢাকাকে হারিয়েছে আশরাফুলের মিনিস্টার গ্রুপ রাজশাহী।

তবে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভালো করতে পারেননি তিনি। ৯ বলে করেছেন ৫ রান। রাজশাহীর সহকারী কোচ রাজিন সালেহ মনে করেন, পরবর্তী ম্যাচেই আশরাফুল ভালো কিছু করে দেখাবেন।

বুধবার (২৫ নভেম্বের) সাংবাদিকদের পাঠানো এক ভিডিও বার্তায় একথা জানান রাজিন সালেহ। তিনি আরও জানান, সবকিছু মিলিয়ে আশরাফুলকে নিয়ে কোনো সংশয় নেই। সবদিক দিয়েই তিনি ভালো অবস্থায় রয়েছেন। শুধুমাত্র পারফরম্যান্সের অপেক্ষায় রয়েছেন তারা।

রাজিন সালেহ বলেন, ‘আশরাফুল প্রথম ম্যাচ খেলেছে। আমরা আশা করছি, পরবর্তী ম্যাচে সে ভালো কিছু করবে। সে ভালো অবস্থায় আছে, আমরা যারা ম্যানেজমেন্টে আছি তারা বোধ করছি পরের ম্যাচেই আশরাফুল কামব্যাক করবে এবং দলের জন্য ভালো ফলাফল এনে দেবে। ‘

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের জেমকন খুলনার মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ রাজশাহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আশরাফুলের কাছে ভালো কিছুর প্রত্যাশায় রাজশাহী

আপডেট সময় ০৯:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০