ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনলাইনে মোবাইল কিনে বক্সে মিলল কাঠের টুকরো

আকাশ জাতীয় ডেস্ক:   

অনলাইনে মোবাইল বিক্রির নামে বক্সে কাঠের টুকরো দিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজধানীর রূপনগর এলাকা থেকে আবুল কালাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। এসময় বিপুল পরিমাণ নকল মোবাইল ও মোবাইলের প্যাকেটের ভেতরে কাঠের গুড়া উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৪ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, অনলাইনে পণ্য বিক্রির নামে ফেইসবুকে একটি ফেইক আইডি চালাতেন তিনি। জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নামে স্যামসাং এটু-কোর মডেলের ফোন বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রির বিজ্ঞাপন দেন। পরবর্তীতে কম দাম দেখে একজন ভুক্তভোগী আশি পিস সামস্যাং মডেলের মোবাইল ফোন কিনবেন বলে অনলাইনে অর্ডার করেন। কিন্ত আসামি তাকে প্রকৃত মডেলের ফোন না দিয়ে মোবাইলের বক্সের ভেতর কাঠের টুকরো দিয়ে দেন। এভাবে তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন সাধারণ মানুষের সঙ্গে অনলাইনে প্রতারণা করে আসছিলেন। অভিযোগ পেয়ে  বিকাল চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অনলাইনে মোবাইল কিনে বক্সে মিলল কাঠের টুকরো

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০