ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মাধ্যমিক স্তরে ভর্তি কী পদ্ধতিতে, বুধবার জানাবেন শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনা পরিস্থিতিতে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কী পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করানো হবে সে বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী অনলাইনে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের।

করোনা পরিস্থিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যেও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। প্রতিবার শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও এ বছর তাতে পরিবর্তন আনা হচ্ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের সমাগম এড়াতে এ বছর প্রথম থেকে অষ্টম পর্যন্ত সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি করানো হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, দেশে বর্তমানে ৬৮৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে রাজধানীতে রয়েছে ৪২টি। আর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৯ হাজার ৪২১টি। এরমধ্যে ১৬ হাজার ৭৭৫টি এমপিওভুক্ত এবং দুই হাজার ৬৪৬টি নন-এমপিও প্রতিষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাধ্যমিক স্তরে ভর্তি কী পদ্ধতিতে, বুধবার জানাবেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৪:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০