ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

মান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনের নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:  

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের কাজ চলমান। তবে এসব প্রকল্পের অধিকাংশ নির্মাণ কাজের তদারকি (পরীবিক্ষণ) হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় নির্মাণ কাজের মান নিশ্চিতে অগ্রগতি জানতে চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) দিলীপ কুমার বণিক স্বাক্ষরিত এক আদেশে উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের তালিকাসহ আগামী ১৫ কর্মদিবসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন পাঠাতে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি ৪) আওতায় চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প এবং চাহিদাভিত্তিক নতুন জাতীয়করণ হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের অতিরিক্ত ভবন/শ্রেণিকক্ষ নির্মাণ কার্যক্রম এলজিইডি কর্তৃক চলমান রয়েছে।

তবে লক্ষ্য করা যাচ্ছে— মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্বারা বিদ্যালয়ের নির্মাণ কার্যক্রম অনেকাংশেই পরীবিক্ষণ করা হচ্ছে না। ফলে বিদ্যালয়ের নির্মাণ কার্যক্রমসহ অন্যান্য অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এসব নির্মাণ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন প্রস্তুত করতে হবে।’

আদেশে সব উপজেলায় বর্তমানে যে সব বিদ্যালয়ের ভবন বা অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ হচ্ছে তা অগ্রাধিকার ভিত্তিতে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পাঠানোর জন্য অনুরাধ জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মান নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প পরিদর্শনের নির্দেশ

আপডেট সময় ১২:৪৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০