ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

কুয়েতে পেশাদারিত্ব ও সততার জন্য সম্মাননা পেলেন এক বাংলাদেশি

আকাশ জাতীয় ডেস্ক: 

১৯৮৬ সালে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে পাড়ি জমান সিলেট সদর উপজেলার মেজবাহ উদ্দিন।

দীর্ঘ ৩৪ বছর ধরে কাজ করছেন কুয়েতের কুয়েত ফ্লার মিল বেকারিস নামে একটি সরকারি কোম্পানিতে।
সাধারণ শ্রমিক হিসেবে কাজ শুরুর পর নিজের সততা, নিষ্ঠা ও দক্ষতার মধ্য দিয়ে কোম্পানির কোষাধ্যক্ষ হিসেবে পদোন্নতি পান মেজবাহ।

বুধবার নিজের মাতৃভূমি সিলেটের উদ্দেশ্যে কুয়েত ত্যাগ করবেন এই প্রবাসী। পাসপোর্টে বয়স ৬০ বছর পূর্ণ হওয়াতে কুয়েতের নতুন আইন অনুযায়ী পুনরায় আকামা নবায়ন করা সম্ভব হচ্ছে না।

সুনামের সঙ্গে কাজ করায় ও পেশাদারিত্বের কারণে বিদায় বেলায় কোম্পানি তাকে একটি প্রশংসাপত্র এবং প্রাপ্য বেতন ছাড়াও নগদ দুই হাজার দিনার (বাংলাদেশি প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা) উপহার হিসেবে দিয়েছে।

এ বিষয়ে কুয়েত প্রবাসী মেজবাহ উদ্দিন বলেন, আমার কাজ করার ইচ্ছা ও শক্তি থাকা সত্ত্বেও দেশে চলে যেতে হচ্ছে।

প্রবাসে যেমন সৎ ও হালাল পথে চলেছি, জীবনের বাকি সময়টুকু পরিবার এবং আত্মীয়স্বজন নিয়ে চলতে পারি মহান আল্লাহ দরবারে এ প্রত্যাশা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়েতে পেশাদারিত্ব ও সততার জন্য সম্মাননা পেলেন এক বাংলাদেশি

আপডেট সময় ০১:০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০