ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

করোনায় বাতিল ইউটিউব ‘রিওয়াইন্ড’ ভিডিও

আকাশ আইসিটি ডেস্ক :  

কোভিড-১৯ মহামারী বদলে দিয়েছে মানুষের জীবনের নানা রুটিন। পালটে গেছে মানুষের জীবনমান। বদলে গেছে প্রচলিত অনেক রীতিনীতি ও প্রথা। এ বাস্তবতায় জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব বিগত বছরের মতো এবার আনছে না তাদের সালতামামি ভিডিও।

প্রতি বছর যে ভিডিওগুলো জনপ্রিয়তা সেগুলো নিয়ে ডিসেম্বরে তৈরি হয় ‘রিওয়াইন্ড’ ভিডিও। ইউটিউবের অফিশিয়াল চ্যানেল থেকে এ ভিডিও ২০১০ সাল থেকেই প্রকাশিত হয়ে আসছে। এ বছর সে হিসাবটি আর আগের মতো থাকছে না। ইউটিউব এক বিবৃতিতে বলেছে, ‘২০২০ সাল আলাদা, এমন কিছু করা উচিত হবে না যা থেকে মনে হতে পারে এটি আগের মতোই।’

ইউটিউব রিওয়াইন্ড নিয়ে প্রতিবছরই আবেগের বহিঃপ্রকাশ করেন ভক্তরা। আবার ‘রিওয়াইন্ড’ ভিডিও ইউটিউব ভক্তদের আলোচনায় থাকে ঠিকই। কিন্তু প্রতি বছরই যে জনপ্রিয় হয় তা নয়। ২০১৮ সালের ভিডিওটির ডিসলাইক সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। লাইক পড়েছিল ২.৯ মিলিয়ন। ফলে ২০১৯ সালের রিওয়াইন্ড ভিডিও তৈরির জন্য নতুন নিয়ম চালু করেছিল ইউটিউব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারের বাংলাদেশ স্কুলে সিপাহী-জনতার ঐতিহাসিক ৭ নভেম্বর উদযাপন

করোনায় বাতিল ইউটিউব ‘রিওয়াইন্ড’ ভিডিও

আপডেট সময় ১১:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০