ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

শিক্ষার্থীদের ডাটা ক্রয়ের খরচ দিলো ইবি শিক্ষক সমিতি

আকাশ জাতীয় ডেস্ক:   

করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ৩ লাখ ৪৩ হাজার টাকা অর্থসহায়তা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি। শিক্ষার্থীরা অনলাইন ক্লাসের জন্য ডাটা ক্রয়ের কাজে এ টাকা ব্যবহার করবে।

এ লক্ষ্যে শিক্ষকদের এক দিনের বেতন কর্তনবাবদ সংগৃহীত বিভাগীয় সভাপতিদের হাতে চেক হস্তান্তর করা হয়েছে। বিভাগীয় সভাপতিরা এ টাকা অস্বচ্ছল ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করবেন।

দুপুরের দিকে ইবির প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের কাছে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করা হয়।

এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ছাড়াও কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে শিক্ষক সমিতির কার্যালয়ে ৩৪টি বিভাগের সভাপতিদের কাছে প্রত্যেক বিভাগের জন্য নির্ধারিত টাকা পৃথক পৃথক চেকে মোট ৩ লাখ ৪৩ হাজার টাকা হস্তান্তর করা হয়।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান জানান, অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নেট কেনার সুবিধার্থেই এ উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। আমরা বিভাগীয় সভাপতিদের হাতে চেক তুলে দিয়েছি। বিভাগ তার অস্বচ্ছল শিক্ষার্থী বাছায় করে টাকা বন্টন করবে।

জানা যায়, করোনা সংক্রমণের শুরুতে গত এপ্রিলে শিক্ষকদের এক দিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। প্রথম পর্যায়ে কর্তন করা অর্থের চার লাখ ২৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্যান চালকদের মধ্যে সহায়তা করা হয়। অবশিষ্ট ৩ লাখ ৪৩ হাজার টাকার চেক অস্বচ্ছল শিক্ষার্থীদের ডাটা কেনায় সহায়তার অংশ হিসেবে আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের ডাটা ক্রয়ের খরচ দিলো ইবি শিক্ষক সমিতি

আপডেট সময় ০৮:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০