ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬ দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা

ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দুই দেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদিতে এসেও দীপ্যমান।

মঙ্গলবার সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন বঙ্গবন্ধুর সম্মানে তৈরি করেছে বিশেষ সংস্করণের হাতঘড়ি। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও স্বাক্ষর। ভারতের বহুজাতিক টাটা গ্রুপের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘টাইটান’ ভারতীয় হাইকমিশনের জন্য এই বিশেষ সংস্করণের ঘড়িগুলো তৈরি করেছে। ওবায়দুল কাদের এ বিশেষ সংস্করণে তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করেন।

এ সময় সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধের অভিন্ন ইতিহাসের কথা স্মরণ করেন, যা ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে ওঠার মূলভিত্তি।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। এটিই স্বাভাবিক যে, স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন, তেমনিভাবে তারা মুজিববর্ষও উদযাপন করতে চান।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৭ মার্চ মুজিববর্ষ উদযাপনের সূচনাকালে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়েছিলেন। বঙ্গবন্ধুকে সাহসী নেতা হিসেবে অভিহিত করে নরেন্দ্র মোদি বলেছিলেন, বঙ্গবন্ধুর জীবন সবার জন্য অনুপ্রেরণা ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

শিশুদের ছাড়িয়ে চীনে বেড়েছে বয়স্ক মানুষের সংখ্যা

ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ: কাদের

আপডেট সময় ০৩:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০