ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান প্রোগ্রামের সিলেবাসসমূহ হালনাগাদ করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে সোমবার (১৬ নভেম্বর) এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে প্রোগ্রাম অনুমোদনের শর্ত মোতাবেক প্রতিটি প্রোগ্রাম অনুমোদনের তারিখ থেকে প্রতি চার বছর পর অনুমোদিত সিলেবাসসমূহ কমিশন প্রণীত স্ট্যান্ডার্ড সিলেবাসের গাইডলাইন অনুসরণে হালনাগাদ করার জন্য ২০১৯ সালে নির্দেশনা দেওয়া হয়।

উচ্চশিক্ষার কাঙ্ক্ষিতমান অর্জনের ক্ষেত্রে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম, বিষয়ে বৈচিত্র্য আনয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে নবতর জ্ঞানের দিগন্ত উন্মোচন অপরিহার্য উপাদান। বৈশ্বিক প্রেক্ষাপট ও গুণগত মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিতকরণে জরুরি বলে কমিশন মনে করে।

চিঠিতে অনুমোদিত চলমান প্রোগ্রামসমূহ হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে ইউজিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিলেবাস হালনাগাদের আহ্বান ইউজিসির

আপডেট সময় ০৬:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০