ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ষাটোর্ধ্ব অভিবাসীদের ছাড়তে হবে কুয়েত!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কুয়েতে ৬০ বছর বয়স পূর্ণ হয়েছে, এমন অভিবাসী শ্রমিকের আকামা নবায়ন না করার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছর ২০২১ সালের পহেলা জানুয়ারি থেকে এটি কার্যকর হবে বলে জানা গেছে। এ কারণে ৬০ বছরের বেশি বয়স্ক প্রবাসীদের কুয়েত ত্যাগ করে নিজ দেশে ফিরতে হবে। স্থানীয় দৈনিক আরব টাইমস এবং আল আনবার বরাত দিয়ে এই খবর প্রকাশিত হয়।

দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদে আরও বলা হয়, কুয়েতে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাপারে নেয়া এ সিদ্ধান্ত নতুন বছরের শুরু থেকে কার্যকর করা হবে।

শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় জানিয়েছে, যাদের বয়স ৬০ বছর পূর্ণ হয়েছে তাদের নির্ধারিত বয়সসীমা শেষে কাজের চুক্তিটি বাতিল হয়ে যাবে এবং আকামা নবায়ন হবে না। তবে যাদের প্রাতিষ্ঠানিক ডিগ্রি আছে তারা এই আইনের আওতায় পরবে না।

রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগ ওই প্রবাসীদের প্রস্থানকাল নির্ধারণ করবে। কুয়েত ত্যাগের জন্য ওই ব্যক্তিকে এক থেকে তিন মাস পর্যন্ত সময় দেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ষাটোর্ধ্ব অভিবাসীদের ছাড়তে হবে কুয়েত!

আপডেট সময় ০৬:২৮:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০