ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা বন্যায় ৫৪ জনের বেশিরভাগেরই মৃত্যুর কারণ পাহাড় ধস : দুর্যোগমন্ত্রী বন্যার বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছে সরকার : রিজভী পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ওপর হামলার বিচার চাইলেন বুলু ‘চিরকালই হরমুজ প্রণালির রক্ষক থাকবে ইরান’

৬০ শতাংশ মোবাইলফোন দেশীয় কারখানায় উৎপাদিত হচ্ছে

আকাশ আইসিটি ডেস্ক : 

চাহিদার ৬০ শতাংশ মোবাইলফোন দেশীয় কারখানায় উৎপাদিত হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলফোনসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে।

আমরা আমেরিকাতেও মোবাইলসেট রপ্তানি করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করছি। সৌদিআরবে আইওটি ডিভাইস রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ। দেশের চাহিদার শতকরা ৬০ শতাংশ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।

রোববার (১৫ নভেম্বর) টঙ্গীতে ফাইভ স্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক এবং মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন মহাসচিব মনিরুল হক বক্তব্য রাখেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে ডিজিটাল ডিভাইস বিশেষ করে স্মার্টফোন মানুষের জীবন যাত্রায় শ্বাস-প্রশ্বাসের মতো অপরিহার্য। ১৯৬৪ সালে আইবিএম কম্পিউটারে যা করা যেতো স্মার্টফোনে এখন তার চাইতে হাজার গুণ বেশি কিছু করা হচ্ছে।

তিনি বলেন, ফোরজি মোবাইল নেটওয়ার্ক প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের কার্যক্রম চলছে। সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতার ফলে আমাদের সন্তানেরা রোবটও উৎপাদন করবে এবং বিদেশে তা রপ্তানি করবে এবং সেদিন বেশি দূরে নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার

৬০ শতাংশ মোবাইলফোন দেশীয় কারখানায় উৎপাদিত হচ্ছে

আপডেট সময় ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০