ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

হঠাৎ ‘রক্ত’ লাল নদীর রঙ!

আকাশ নিউজ ডেস্ক:  

রাশিয়ায় একটি নদীর পানি আচমকাই লাল হয়ে গেছে। দেখলে মনে হতে পারে পানিতে রক্ত মিশে গেছে। নদীর পানি এতটাই লাল হয়ে গেছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল পানির ছবি, ভিডিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কী কারণে হঠাৎ পানির রং এমন লাল হয়ে গেছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে।

জানা গেছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার পানিই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর পানি এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের সিরিক বন্দরে গভীর রাতে সামরিক হামলা

হঠাৎ ‘রক্ত’ লাল নদীর রঙ!

আপডেট সময় ০৯:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০