ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কে নয়, শান্তিতে থাকতে চান সোনাক্ষী

আকাশ বিনোদন ডেস্ক : 

কোনো বিতর্কে নয়, বরং মানসিক শান্তিতে থাকতে চান বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। যদিও বরাবরই তাকে আলোচনায় থাকতে দেখা যায়। কিন্তু সম্প্রতি অনেকটাই নিভৃতে রয়েছেন এ নায়িকা। নতুন কোনো খবরেও তাকে দেখা যাচ্ছে না।

কিছুদিন আগে স্বজনপ্রীতি নিয়ে যখন বলিউডে তুমুল সমালোচনা তখন পাল্টাপাল্টি মন্তব্য করেন দুইপক্ষ। বাইরে থেকে আসা বলিউড তারকা আর তারকাদের সন্তানদের মধ্যে চলে এই বিতর্ক। সেই সময় টুইটারে এক পোস্টকে কেন্দ্র করে সোনাক্ষীকেও নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর টুইটারের একাউন্ট বন্ধ করে দেন এবং আড়ালে চলে যান।

সোনাক্ষী বলেন, মানসিকভাবে শান্তিতে থাকতে চাই। তাই কাজ নিয়েও এখন তাড়াহুড়ো করছি না। আর আপাতত আলোচনার বাইরেই থাকতে চাই।

উল্লেখ্য, সর্বশেষ সালমান খানের সঙ্গে ‘দাবাং’ সিনেমার পর থেকে সোনাক্ষী সিনহাকে আর বলিউডের পর্দায় দেখা যায়নি। তবে খুব শিগগিরই সোনাক্ষী তার নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন। করোনার আগেই রিমা কাগতির ‘ফ্যালেন’ নামের ওয়েব সিরিজটিতে কাজ করবেন বলে সম্মতি দিয়েছিলেন সোনাক্ষী। করোনার কারণে লকডাউন হওয়ায় শুটিং বন্ধ থাকে।

অবশেষে চলতি বছরের ডিসেম্বরে রাজস্থানে শুরু হবে এই ওয়েব সিরিজটির শুটিং। এমনটিই জানা যাচ্ছে বলিউড সূত্রে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

বিতর্কে নয়, শান্তিতে থাকতে চান সোনাক্ষী

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০