ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আমিরের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ

আকাশ বিনোদন ডেস্ক :

প্রথমবার বলিউডের দুই সুপারস্টারকে দেখা যাবে একই সিনেমায়। আমির খানের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেছেন আরেক সুপারস্টার শাহরুখ খান।

আরও চমকপ্রদ তথ্য হচ্ছে এই সিনেমায় শাহরুখের অংশটি পরিচালনা করেছেন আমির নিজেই।

আমির খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘থাগস অব হিন্দুস্তান’ ২০১৮ সালের মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তাই নিজের সিনেমা নিয়ে এবার আমির খুবই সিরিয়াস। সেজন্য ভক্তদের নিরাস না করে, চমক দিতেই শাহরুখকে ‘লাল সিং চাড্ডা’ অতিথি চরিত্রে নেওয়া হয়েছে বলে খবর।

ভারতীয় সংবাদমাধ্যম মুম্বাই মিরর জানায়, বিশেষ অতিথি শিল্পী হিসেবে শাহরুখ অভিনয় করেছেন আমিরের পরিচালনায়। এর আগে কখনো তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি। এবারই প্রথম বড় পর্দা একসঙ্গে ভাগ করে নিতে দেখা যাবে তাদের।

সংবাদমাধ্যমটি আরও জানায়, আইপিএল উপলক্ষে দুবাইতে ছিলেন শাহরুখ খান। আমিরের ডাকে দুবাই থেকে দিল্লিতে উড়ে গিয়েই ‘লাল সিং চাড্ডা’র শুটিং সেরেছেন শাহরুখ। ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত অভিনেতা শুটিংয়ে কোনো রকম কমতি রাখেননি।

অস্কারজয়ী হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র হিন্দি রিমেক ‘লাল সিং চাড্ডা’। এখানে আমির খান সর্দারজির ভূমিকায় অভিনয় করছেন। আর তার বিপরীতে রয়েছেন কারিনা কাপুর খান। লকডাউনের পর নতুন স্বাভাবিকে শুটিং শুরুর পর কারিনা অন্তঃসত্ত্বা অবস্থায়ও যোগ দেন আলোচিত এ সিনেমার শুটিংয়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

আমিরের পরিচালনায় অভিনয় করলেন শাহরুখ

আপডেট সময় ১০:০৭:৫২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০