ঢাকা ০৬:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

মহাকাশে বানাবো হবে সিনেমা, বিষ্ময়কর কাণ্ড রাশিয়ার

আকাশ নিউজ ডেস্ক: 

পৃথিবীর সীমানা ছাড়িয়ে এবার মহাকাশে হবে সিনেমার শুটিং। শোনা যাবে, লাইট-ক্যামেরা-অ্যাকশনের শব্দ। হ্যাঁ নতুন, নতুন গ্রহের আবিস্কারের বদলে এবার মহাকাশকেই শুটিং ডেস্টিনেশন হিসেবে বেছে নিয়েছে পুতিনের দেশ রাশিয়া।

শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ঘটনা। ব্যায়বহুল এই সিনেমার জন্য চলছে নায়িকার খোঁজ। গোটা রাশিয়া জুড়ে অনলাইনে চলছে অভিনেত্রী বাছাইয়ের কাজ। তবে যেমন তেমন নয়, মহাকাশের মাটিতে শুটিংয়ের জন্য বাছাই করা অভিনেত্রীর থাকতে হবে বিশেষ কতগুলো বৈশিষ্ট্য। তবেই ছাড়পত্র মিলবে সিনেমা করার।

জানা গেছে, রাশিয়ার বৃহত্তম টিভি চ্যানেল– ‘চ্যানেল ওয়ান’ প্রথমবারের মতো মহাকাশে চলচ্চিত্র নির্মাণের কথা ঘোষণা করেছে। এর জন্য দরকার একজন আগ্রহী অভিনেত্রীর। যার বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। উচ্চতা হবে ১৫০-১৮০ সেমি। দৈহিক ওজন ৫০-৭৫ কেজি হওয়া বাঞ্চনীয় এবং আবেদনকারী প্রার্থীকে অবশ্যই রাশিয়ান হতে হবে। এছাড়াও তার নামে থাকতে পারবে না কোনও ক্রিমিনাল রেকর্ড।

তবে আপাতত ছবিটির অস্থায়ীভাবে একটি নামকরণ করা হয়েছে। আর সেটি হল ‘চ্যালেঞ্জ’। এটি যৌথভাবে প্রযোজনা করবে রোজকসমস, চ্যানেল ওয়ান এবং ইয়েলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্টুডিও। চিত্রগ্রহণ ২০২১ সালের অক্টোবরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রদ্রোহের মামলায় এসপি জাহাঙ্গীর আলমের চার দিনের রিমান্ড

মহাকাশে বানাবো হবে সিনেমা, বিষ্ময়কর কাণ্ড রাশিয়ার

আপডেট সময় ০৬:০১:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০