ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রকাশ্যে বাংলাদেশিকে গুলি করে মারল রোহিঙ্গা সন্ত্রাসীরা

আকাশ জাতীয় ডেস্ক:  

কক্সবাজারের টেকনাফে প্রকাশ্যে দিনের বেলায় পাহাড় থেকে নেমে স্থানীয় এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে কয়েকজন রোহিঙ্গা ডাকাত। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, টেকনাফের ২৬ নং রোহিঙ্গা ক্যাম্প শালবাগান পাহাড় এলাকায় এনামের দোকানে বসেছিলেন নয়াপাড়ার আবুল বশরের ছেলে আব্দুস শুক্কুর। এ সময় রোহিঙ্গা ডাকাত জকির ও ধইল্যার নেতৃত্বে ৭/৮ জন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্রশস্ত্র নিয়ে পাহাড় থেকে নামতে দেখে চাচা আবুল হাশিমের বাড়িতে আশ্রয় নেয় আব্দুস শুক্কুর। ডাকাতরা পেছন থেকে ধাওয়া করে চাচার বাড়ি থেকে তাকে বের করে মারধর করে নিয়ে যায়। পরে ডাকাত সর্দার জকির শালবাগান আবুল হাশি মসজিদের পাশের এনামের দোকানের সামনে নিয়ে প্রকাশ্যে আব্দুস শুক্কুরকে গুলি করে হত্যা করে পাহাড়ের দিকে চলে যায়। খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্প পুলিশের এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

টেকনাফের আটটি রোহিঙ্গা ক্যাম্পের সশস্ত্র রোহিঙ্গা গ্রুপের হাতে বারবার স্থানীয় মানুষ খুন ও লাঞ্ছিত হওয়ার ঘটনায় ওই এলাকার স্থানীয় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রকাশ্যে বাংলাদেশিকে গুলি করে মারল রোহিঙ্গা সন্ত্রাসীরা

আপডেট সময় ০৩:৩৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০