ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

‘লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি থাকবে না’

আকাশ জাতীয় ডেস্ক: 

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, আমি প্রথমেই বলব লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি থাকবে না। আপনারা ইনভয়েস ছাড়া কেনাকাটা করবেন না। কোনোভাবেই আপনারা রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক বিক্রি করবেন না এবং পুরো ডোজ ছাড়া দিবেন না।

বুধবার বিকেলে মৌলভীবাজার রেস্ট ইন হোটেলের রিচমন্ড হলে ‘বাংলাদেশ মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাংলাদেশে মডেল ফার্মেসি ও মডেল মেডিসিন শপ বিষয়ে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সভায় বিসিডিএস মৌলভীবাজার শাখা সভাপতি ও কেন্দ্রীয় পরিচালক এমদাদুল হক মছনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন, মৌলভীবাজার জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক সালমা সিদ্দিকা, বিসিডিএস মৌলভীবাজার শাখা সেক্রেটারি জনাব সৈয়দ এ রউফ মানিক। স্বাগত বক্তব্য দেন এমএসএইচ বিএইচবি প্রকল্পের ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালক মো. ইফতেখার হাসান খান

অনুষ্ঠানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান আরো বলেন, একটা কথা মনে রাখবেন। ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির জন্য নয়। আর মেয়াদউত্তীর্ণ ওষুধের পরিবর্তে যদি কোনো কম্পানি ফিজিসিয়ান স্যাম্পল দেয় সেসব কম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেটার হেলথ ইন বাংলাদেশের সহযোগিতায় আপনাদের জন্য সফটওয়্যার তৈরি করেছি। আশা করছি সবাই উপকৃত হবেন। মনে রাখবেন স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

‘লাইসেন্স ও ফার্মাসিস্টবিহীন কোনো ফার্মেসি থাকবে না’

আপডেট সময় ১২:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০