ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান ‘ব্রেন ড্রেন’ থেকে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ধর্মান্তরিত হয়ে প্রবাসীকে বিয়ে, ছয় মাস পর তরুণীর রহস্যজনক মৃত্যু দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০

জর্ডানের শ্রম এবং বিনিয়োগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আকাশ জাতীয় ডেস্ক: 

জর্ডানের নব নিযুক্ত শ্রম এবং বিনিয়োগ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। গত রবিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষত রাষ্ট্রদূত নাহিদা সোবহান করোনা মহামারীর কারণে ছুটিতে দেশে গিয়ে ফিরতে না পারা প্রবাসী বাংলাদেশি কর্মীদের জর্ডানে ফেরার সম্ভাবনা নিয়েও জর্ডানের মন্ত্রী ডাঃ মাইন আল-কাতামিনের সাথে কথা বলেন।

তিনি মন্ত্রীকে ছুটিতে বাংলাদেশে গিয়ে ফিরতে না পারা যে সকল প্রবাসী বাংলাদেশীর ভিসা বা আকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের জর্ডানে ফেরত আনার জন্য অনুরোধ জানান।

মন্ত্রী ডা. মাইন আল-কাতামিন বলেন, জর্ডানের সরকারের শ্রম মন্ত্রণালয় বিভিন্ন খাতে ব্যবসায়িক কাজের তদারকির মাধমে শ্রম আইন রক্ষা নিশ্চিত করবে। যা কিনা একই সাথে জর্ডানের নাগরিক এবং প্রবাসী শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবে।

ডা. মাইন আল-কাতামিন আরও বলেন, তার মন্ত্রণালয় প্রবাসী শ্রমিকদের কাছ থেকে যে কোনও অভিযোগ গ্রহণ এবং তার বিধান নিশ্চিত করতে প্রস্তুত। এছাড়া তার মন্ত্রণালয় শ্রমিকদের অধিকার ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন ভাষায় সচেতনতা পুস্তিকা এবং ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করছে। এর লক্ষ্য বিভিন্ন ভাষাভাষীর প্রবাসী শ্রমিকদের মধ্যে সচেতনতা বাড়ানো। বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের জন্য বাংলা ভাষায় সচেতনতা পুস্তিকা প্রণয়নে জর্ডানের শ্রম মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস একসাথে কাজ করবে। রাষ্ট্রদূত নাহিদা সোবহান জর্ডানে বাংলাদেশিসহ সকল প্রবাসী শ্রমিকদের সুস্বাস্থ্য ও অধিকার রক্ষায় নবনিযুক্ত শ্রম মন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।

অন্যান্য বিষয়ের মধ্যে বৈঠকে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বিনিয়োগের সম্ভাবনার বিষয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত নাহিদা সোবহান দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, বাংলাদেশি শ্রমিকদের কাজের ক্ষেত্র বিস্তৃতকরণ, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে জর্ডানের সাথে বাণিজ্য প্রতিনিধি দলের সফর বিনিময় বিষয়ে জর্ডান সরকারের ফলপ্রসূ সহযোগিতার আশা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেট ব্যবসাবান্ধব: বিজিএমইএ

জর্ডানের শ্রম এবং বিনিয়োগ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

আপডেট সময় ০৪:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০