ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিচারক ও আইনজীবীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, সারাদেশের আদালতে ৩৭ লাখ ৯৪ হাজার ৯০৮টি মামলা বিচারাধীন। এসব মামলার দীর্ঘসূত্রিতা কমিয়ে দ্রুততম সময়ে রায় দেয়ার উপায় বের করেত হবে। সরকারের পক্ষ থেকে কোনো কিছু করার প্রয়োজন হলে তা করা হবে কিন্তু এতগুলো মামলা এভাবে পড়ে থাকুক তা চায় না। খুব অল্প সময়ে অল্প খরচে ভোগান্তিমুক্ত বিচার পেতে পারে, সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আদালতের রায় সম্ভব হলে বাংলায় লিখার কিংবা ইংরেজিতে লিখলেও তা ট্রান্সলেটরের মাধ্যমে বাংলায় লিখিয়ে রায়টি বিচারপ্রার্থীর কাছে দিলে তিনি কী বিচার পেলেন তা দেখার সুযোগ পাবেন। অনেকদিন ধরে বিচারকরা ইংরেজিতে রায় লিখে অভ্যস্ত হয়ে গেছেন। হুট করে বাংলায় রায় লেখার কথা বলাটাও ঠিক হবে না। তবে ট্রান্সলেটর নিয়োগ দিয়ে তা বাংলায় রূপান্তর করে তা প্রচারেরও ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

সব কারগারে ভার্চুয়াল কোর্ট ভবন নির্মাণ করা উচিত বলেও অনুষ্ঠানে মন্তব্য করেন সরকারপ্রধান।

ভিডিও কনফারেন্সে সভাপতিত্ব করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকার জেলা জজশীপের বিচারকরা, মহানগর জজশীপের বিচারকসহ সকল ম্যাজিস্ট্রেট, আইনজীবী নেতারা ও সাধারণ আইনজীবীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৪১:২৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০