ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

ফ্রান্স প্রেসিডেন্টকে ‘হত্যা করে’ ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য

আকাশ জাতীয় ডেস্ক:  

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন, ইমানুয়েল ম্যাক্রোঁকে সামনে পেলে তিনি হত্যা করতেন।

সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তার এই বক্তব্যের ১৩ মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন।

হেফাজতে ইসলামী প্রয়াত আমীর শাহ আহমদ শফীর জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
ভিডিওতে দেখা যাচ্ছে-লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোন সংসদ সদস্য না এখন,… ফ্রান্সের প্রধানমন্ত্রীকে (প্রেসিডেন্ট) বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতি, আমি তোকে হত্যা করতাম। হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম।’

সমাবেশের বক্তব্য সম্পর্কে লিয়াকত হোসেন খোকা বলেন, তিনি তার বক্তব্য সম্পর্কে এখনো অনড় আছেন। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার বক্তব্যে অনড় থাকবেন।

একজন সংসদ সদস্যের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। প্রকাশ্য জনসভায় কাউকে হত্যার করার ইচ্ছে প্রকাশ করে তিনি আইন ভঙ্গ করেছেন কি না? এ বিষয়ে তিনি বলেন, ‘আমি একজন মুসলমান এবং আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হিসেবে এটা বলেছি। নবীর ব্যাপারে কোনো আপোষ নাই।’

তিনি আরও বলেন, ‘আমি বক্তব্যের সময় বলেছি, আমি সংসদ সদস্য হিসেবে না, আমি একজন মুসলমান হিসেবে বলছি, নবীর উম্মত হিসেবে বলছি।

ম্যাক্রোঁ বিরোধী স্লোগান :

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকারীদের পক্ষে অবস্থান নেওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন রাস্তায় যখন তুমুল বিক্ষোভ করছে তখন নারায়ণগঞ্জের এই সংসদ সদস্য এ মন্তব্য করলেন।

সে সমাবেশে উপস্থিত স্থানীয় এক সাংবাদিক বলেন, সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জের বিভিন্ন মাদ্রাসা থেকে বহু শিক্ষার্থী এই সমাবেশে যোগ দিয়েছে। সেখানে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতে ইসলামীর স্থানীয় নেতারা মঞ্চে ছিলেন বলে জানিয়েছেন সে সাংবাদিক।

স্লোগানে তারা বলতে থাকে, “বিশ্বনবীর অপমান, সইবে না কোন মুসলমান।” এ সময় তারা ফ্রান্স এবং দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিরোধী স্লোগান দিতে থাকে।

সংসদ সদস্য লিয়াকত বলেন, আজকে আমি যদি তোকে সামনে পেতাম, তোকে হত্যা করে হাসিমুখে ফাঁসির কাষ্ঠে যেতাম।” এ সময় তিনি ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান। তিনি বলেন, “আমার নবীর বিরুদ্ধে যে বলবে তার সাথে কিসের সম্পর্ক?”

Tag :
আপলোডকারীর তথ্য

ফ্রান্স প্রেসিডেন্টকে ‘হত্যা করে’ ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য

আপডেট সময় ১২:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০