ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজ আমার নিজের সন্তান হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন: আফরোজা খানম রিতা জুনিয়র বৃত্তি পাবেন ৪৬ হাজার শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বেড়েছে ২০-৫০%: ঢাকা চেম্বার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী এবার ঢাকা দক্ষিণ সিটি থেকে নির্বাচনের ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

অটো-পাশ শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে: জিএম কাদের

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শিক্ষা ব্যবস্থায় অটো-পাশ শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে। প্রচলিত শিক্ষা পদ্ধতিতেই শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করতে হবে। তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে তিনি সরকারের প্রতি আহবান জানান। আজ দুপুরে জাপার বনানী কার্যালয়ে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮ প্রতিনিধি দলের সাথে পৃথক দুটি মতবিনিময়কাল একথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, যে শিক্ষার্থীরা করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে চাইবেনা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবেনা। আবার যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষা দিতে চাইবে না, তাদের জন্য অটো-পাশের ব্যবস্থা থাকতে পারে। কিন্তু যে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা গ্রহণ এবং প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চাইবে তাদের জন্য অবশ্যই সচল করতে হবে শিক্ষা ব্যবস্থা।

জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতি গঠনের স্বার্থেই শিক্ষকদের অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি, মহাসচিব মেজবাহুল ইসলাম প্রিন্স এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্যানেল চাই-২০১৮-এর সভাপতি মো. আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

অটো-পাশ শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত করে তুলবে: জিএম কাদের

আপডেট সময় ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০